Skip to content
Latest stories

Stock news

ইজিএম করবে ডিবিএইচ

সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন আনতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড। পূর্ব ঘোষিত এ ইজিএমের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টায়। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১ আগস্ট। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬০ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৮৬ পয়সা বা ১৭ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play