Skip to content
Latest stories

Stock news

হতাশায় বহুজাতিকের বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে ছয় কোম্পানিরই শেয়ারদর কমেছে। বাকি ছয় কোম্পানির মধ্যে পাঁচ কোম্পানিরই শেয়ারদর অবস্থান করছে ফ্লোর প্রাইসে। আর একটি কোম্পানির শেয়অরদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।জানা গেছে, শেয়ার দর কমে যাওয়া এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, লাফার্জহোলসিম, লিন্ডে বিডি, বাটা সু, রেকিট বেনকিজার এবং বার্জার পেইন্টস লিমিটেড।ডিএসইর তথ্য অনুযায়ী, ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে ০২ অক্টোবর শেয়ার দর ছিল ২ হাজার ৮৯৩ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ২ হাজার ৮৮০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির দর কমেছে দশমিক ৪৫ শতাংশ বা ১৩ টাকা ৩০ পয়সা।সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ০২ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৭৫ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৭৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৭২ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা।বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ০২ অক্টোবর শেয়ারদর ছিল ১ হাজার ৪০২ টাকা ৭০ পয়সায়। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৩৯৭ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারের দর কমেছে দশমিক ৩৪ শতাংশ বা ৪ টাকা ৯০ পয়সায়।দেশের শীর্ষ পাদুকা কোম্পানি বাটা সুর শেয়ারদর ০২ অক্টোবর ছিল ১ হাজার ১৬ টাকা ৫০ পয়সা, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৯৯৮ টাকা ৩০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৭৯ শতাংশ বা ১৮ টাকা ২০ পয়সা।ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের ০২ অক্টোবর শেয়ারদর ছিল ৪ হাজার ৮৩০ টাকা ৯০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৪ হাজার ৭৬১ টাকা ৯০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ১ দশমিক ৪২ শতাংশ বা ৬৯ টাকা।রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ০২ অক্টোবর উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭৪০ টাকা ১০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ১ হাজার ৭৩৪ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দশমিক ৩৫ শতাংশ বা ৬ টাকা ২০ পয়সা।বহুজাতিরে শেয়ার;র বৃদ্ধি পাওয়া একমাত্র কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির গত ০২ অক্টোবর রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৪৩০ টাকা ৭০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৩১ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ০৩ শতাংশ বা ৮০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play