Skip to content
Latest stories

Stock news

হল্টেড তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।সূত্র মতে, আজ বেলা ১২টা ২১ মিনিট পর্যন্ত জিলবাংলার স্ক্রিনে ৪ হাজার ৩১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।এদিকে একই সময়ে শ্যামপুর সুগারের স্ক্রিনে ২৯ হাজার ৩০৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।একই সময়ে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play