Skip to content
Latest stories

Stock news

গুটিকয়েক কোম্পানি ঘিরেই আছে লেনদেন

দেশের শেয়ারবাজারে সাড়ে ৩৫০ এর বেশি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও মাত্র কয়েকটি কোম্পানি ঘিরে লেনদেনের বড় অংশ হচ্ছে। যে ধারা গত সপ্তাহেও (২৫-২৯ সেপ্টেম্বর) ছিল। যেসব শেয়ারে কারসাজির অভিযোগ জোড়ালো। যা শেয়ারবাজারের জন্য খুবই ভয়ানক বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন।দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৩০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৪০ শতাংশ হয়েছে মাত্র ১০টি বা আড়াই শতাংশ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৪০.৭৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ২৩১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৬৬১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৯.০৫%।ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে – বেক্সিমকোতে ৮.০৯%, ইস্টার্ন হাউজিংয়ে ৩.৮৮%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ৩.৫৬%, জেএমআই হসপিটালে ৩.৫০%, ইউনিক হোটেলে ৩.১০%, বিডিকম অনলাইনে ২.৮৬%, শাইনপুকুর সিরামিকসে ২.৬৮%, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ২.১১% ও সাইফ পাওয়ারটেকে ১.৮৯% লেনদেন হয়েছে।এর আগের সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) মোট লেনদেনের ৪৩.৮৬ শতাংশ হয় ১০ কোম্পানির শেয়ারে। ওই সপ্তাহে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস ও শাহজিবাজার পাওয়ারে এই লেনদেন হয়েছিল।এরও আগের সপ্তাহে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিংয়ে ৪১.৫৭% লেনদেন হয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play