Skip to content
Latest stories

Stock news

গ্রিন জোনের বাইরে শীর্ষ চার কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৪ কোম্পানি গতি হারিয়ে গ্রিন জোনের বাইরে রয়েছে। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪ কোম্পানি গতি হারালো।আজ ডিএসইতে দিনের শুরুতেই সূচকের উত্থান দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত সামান্য উত্থানের মধ্য দিয়ে শেষ হয়। প্রধান সূচক ডিএসই এক্স উত্থান হয়েছে ৫.১০ পয়েন্ট। তবে আজকের বাজারে গতি হারিয়ে এই ৪ কোম্পানি পতনের খাতায় নাম লেখালো। ৪ কোম্পানি হলো: বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা এবং কেডিএস এক্সেসরিজ।এই ৪ কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৯০ লাখ ৬০ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৪ লাখ ৯২ হাজার ৪৭ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ১০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ০.৪৩ শতাংশ কমেছে।ওরিয়ন ফার্মা দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষ দশে অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে তৃতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৬২ লাখ ৮৯ হাজার ৫৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমেছে।নাভানা ফার্মা তালিকা ভুক্তির পর থেকেই শীর্ষ দশে অবস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আজও শীর্ষ দশে চতুর্থ অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৪৬ লাখ ১৭ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৯ টাকা ৬০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯ টাকা ৩০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.২৭ শতাংশ কমেছে।কেডিএস এক্সেসরিজ প্রায়ই শীর্ষস্থানে ওঠে আসে আজও শীর্ষ দশে দশম অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ২৭ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪ টাকা ১০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯২ টাকা ৪০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ১.৮১ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play