Skip to content
Latest stories

Stock news

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু আজ

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে আজ থেকে লেনদেন শুরু হতে যাচ্ছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের। এ ফান্ডের মোট ইউনিট সংখ্যা ১০ কোটি। ক্রয়মূল্য ও বাজারমূল্য উভয়ের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ২০২২ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৮ পয়সায়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা প্রদান করেছে। এছাড়া আইসিবি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব প্লেসমেন্টের ৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর কাছ থেকে আইপিওর মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play