Skip to content
Latest stories

Stock news

ঘুরে দাঁড়ানোর শান্তনায় হেসেছে শেয়ারবাজার

টানা পতনের কারণে শেয়ারবাজারের নানান দিক নিয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রধানের সাথে বৈঠক করেছে শীর্ষ ব্রোকারদের মধ্যে কয়েকজন প্রধান নির্বাহী। বৈঠকে ব্রোকারগুলোর প্রধানদের বিএসইসির চেয়ারম্যান আশ্বস্ত করেছেন দ্রুত সময়েই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। বিএসইসির চেয়ারম্যানের এমন শান্তনার পরের দিনই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।বিএসইসির চেয়ারম্যানের সাথে বৈঠকে উঠে আসে যেসব সঙ্কটকে কেন্দ্র করে শেয়ারবাজারে পতন চলছে, সেসব সঙ্কট ইতোমধ্যে কেটে যেতে শুরু করেছে। সঙ্কটগুলোর মধ্যে ডলার সঙ্কটকাটতে শুরু করেছে। বিদ্যুতের যে সঙ্কটছিল তা এখন অনেকটাই কেটেছে। আর এই সঙ্কটগুলোই শেয়ারবাজারে বড় প্রভাব ফেলেছে। যেহেতু এই সঙ্কটগুলো কাটতে শুরু করেছে, তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবেআজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩০.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৫০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৫০ পয়েন্টে এবং দুই হাজার ১৯০.২০ পয়েন্টে।ডিএসইতে আজ ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৯০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির, শেয়ার দর কমেছে ৬টির এবং ২২৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৩.১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ১৫টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play