Skip to content
Latest stories

Stock news

ঘনীভূত হচ্ছে আর.এন স্পিনিংয়ের জটিলতা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর.এন স্পিনিং মিলস আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। যা সময়ের ব্যবধানে আরও বাড়ছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন।নিরীক্ষক জানিয়েছেন, কারখানায় অগ্নিকাণ্ডে কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে ৬০৭ কোটি ১১ লাখ টাকার নিট লোকসান হয়েছে। তবে বীমা কোম্পানিতে মাত্র ১৩২ কোটি ৪৬ লাখ টাকার সম্পদ ও মজুদ পণ্য বীমা করা ছিল। কিন্তু সেটাও এখন পর্যন্ত বীমা কোম্পানি দ্ধারা বীমা সুবিধাই চূড়ান্ত হয়নি। অথচ এরইমধ্যে ৩ বছর পার হয়ে গেছে।এদিকে গত বার্ষিক সাধারন সভার (এজিএম) আলোচনায় এবং ডিএসইর ওয়েবসাইটে আর.এন স্পিনিংয়ের কারখানা পূণ:রায় স্থাপনের যে খবর প্রকাশ করা হয়েছিল, তার কোন অগ্রগতি দেখতে পায়নি বলে জানিয়েছে নিরীক্ষক।কারখানা পূণ:রায় চালুর লক্ষ্যে গাজীপুরের ভবানিপুরে নতুন জায়গা নির্ধারন করা হয় বলে এজিএমে আলোচনা ও ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়। এছাড়া পর্ষদ শামীম ফুড অ্যান্ড বেভারেজ ও টেক্সটাইল মিলসের থেকে জমি লীজ নিয়ে অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। কিন্তু নিরীক্ষক এসব বিষয়ে কোন অগ্রগতি পায়নি।কোম্পানিটির পরিশোধিত মূলধন কমানোর আবেদন বাতিল করে দিয়েছে উচ্চ-আদালত। শামীম ফুড অ্যান্ড বেভারেজ ও টেক্সটাইল মিলসের সঙ্গে আর.এন স্পিনিংয়ের একভূতকরন ও একইসঙ্গে পরিশোধিত মূলধন কমানোর আবেদন করায় আদালত বাতিল করে দিয়েছে। দুটি বিষয় একসঙ্গে হতে পারে না বলে কারন দেখিয়েছে আদালত।এদিকে ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৩ কোটি ৬৬ লাখ টাকা। যাতে করে ২০২২ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি ৩৪ লাখ টাকায়। এরফলে কোম্পানিটিতে সম্পদের অপর্যাপ্ততা দেখা দিয়েছে। যে কোম্পানিটিতে শেয়ারপ্রতি নিট সম্পদ আছে মাত্র ৬ পয়সা।এই অবস্থায় কোম্পানিটির পূণ:রায় উৎপাদন কার্যক্রম চালু করার ক্ষেত্রে অর্থায়নের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। অন্যদিকে পূণ:রায় উৎপাদনের লক্ষ্যে গত বছর কিছু মেশিনারীজ আনার এসবিএসি ব্যাংকের মাধ্যমে যে এলসি খোলা হয়েছিল, তা বাতিল হয়ে গেছে। এতে করে আর.এন স্পিনিংয়ের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।উল্লেখ্য, ২০১০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আর.এন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ৭০ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। সোমবার (২৮ নভেম্বর) আর.এন স্পিনিংয়ের শেয়ার দর দাঁড়িয়েছে ৬.২০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play