Skip to content
Latest stories

Stock news

গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। গেল সপ্তাহে কোম্পানিটির ১৪৫ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা।এছাড়া তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল। কোম্পানিটির ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫০ লাখ ০১ হাজার টাকা।অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা লাইফ,এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিডকম, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play