Skip to content
Latest stories

Stock news

গেইনারের সেরা গোল্ডেন জুবিলি ফান্ড

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫টির বা ৩ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সিএমএসএফ গোল্ডেন জুবিলির ইউনিট ক্লোজিং দর ছিল ৭ দশমিক ৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির ইউনিট দর ১ দশমিক ৫০ টাকা বা ২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিএমএসএফ গোল্ডেন জুবিলির ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৬ দশমিক ৬৯ শতাংশ, মুন্নু এ্যগ্রো ৩ দশমিক ৬১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডায়িং ৩ দশমিক ২৪ শতাংশ, সী পার্ল বিচ ২ দশমিক ২৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল ২ দশমিক ২৩ শতাংশ, আমরা টেকনোলজি ১ দশমিক ৭৯ শতাংশ, এনসিসিবিএল ফান্ড ওয়ান ১ দশমিক ৪৩ শতাংশ, ইসলামী ব্যাংক দশমিক ৬০ শতাংশ এবং বিকন ফার্মা দশমিক ২৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play