Skip to content
Latest stories

Stock news

গেইনারের সেরা এডিএন টেলিকম

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির বা ১৪ দশমিক ২৫ শতাংশের শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এডিএন টেলিকমের ক্লোজিং শেয়ার দর ছিল ১১৬ দশমিক ৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির ইউনিট দর ২৪ দশমিক ৬০ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৭ দশমিক ৪৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল ১০ দশমিক ৪৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ৮৫ শতাংশ, আমরা টেকনোলজি ৯ দশমিক শূন্য ৬ শতাংশ, জেমিনি সী ৮ দশমিক ১০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৭ দশমিক ৪৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৬ দশমিক ৯৬ শতাংশ, বেঙ্গল ইউন্ডসর ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্স ৫ দশমিক ৮৫ শতাংশের শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play