Skip to content
Latest stories

Stock news

ফ্লোর প্রাইসের চৌহদ্দি পেরিয়েছে দুই শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সামান্য ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্টের বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬০টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ২০৭টির দর অপরিবর্তিত রয়েছে। যেগুলোর সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি।আজ সামান্য ইতিবাচক প্রবণতার দিনে ২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের চৌহদ্দি পেরিয়ে লেনদেন হয়েছে। কোম্পানি ২টি হলো- এসিআই ফরমুলেশন ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।আজ স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসিআই ফরমুলেশনের শেয়ার ফ্লোর প্রাইস ১৫৫ টাকা। শেয়ারটি দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইসে আটকে ছিল। আজ শেয়ারটি ফ্লোর প্রাইস থেকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ১৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেনে ছিল আজ বড় চমক। আজ কোম্পানিটির ২ লাখ ১৪ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।অন্যদিকে, তমিজ উদ্দিনের ফ্লোর প্রাইস ১৭৮ টাকা ৩০ পয়সা। শেয়ারটি গত জানুয়ারি থেকেই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। আজ শেয়ারটি ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে। আজ শেয়ারটি ৫৩ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা জানুয়ারি মাসের পর সর্বোচ্চ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play