Stock news
ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১৫ কোম্পানি
গতকালও শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭২ টির কোম্পানি ফ্লোর প্রাইসে ছিলো। আজ ফ্লোর প্রাইস থেকে শেয়ারদর বেড়েছে ৮টি কোম্পানির। আজ নতুন করে আরও ১৫টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরেছে।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং সোমবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ১৭২টি। সেখান থেকে ৮টি কোম্পানি ফ্লোর প্রাইস থেকে উপরে উঠেছে। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ১৫টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১৭৯টিতে।আজ নতুন করে ফ্লোর প্রাইসে আসা ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রিমিয়ার লিজিং, আল আরাফাহ ইসলামি ব্যাংক, সিলভা ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, কাসেম ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ, ফু ওয়াং সিরামিকস, এটলাস বাংলাদেশ, ডমিনেজ স্টিল, ইসলামি ব্যাংক, মতিন স্পিনিং এবং পদ্মা অয়েল লিমিটেড।