Skip to content
Latest stories

Stock news

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে আরও চার কোম্পানি

চলতি সপ্তাহে প্রথম দুই কাযদিবসই ছিল শেয়ারবাজারে পতনের ধাক্কা। পতনের এমন ধাক্কাতেও দুই দিনই ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ছয় কোম্পানি। ফ্লোর প্রাইষ ভাঙ্গা এই ছয় কোম্পানিই স্বল্প মূলধনী। এরই ফলে স্বল্প মূলধনী প্রায় সবগুলো কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের উপরে লেনধেন হচ্ছে। এই ছয় কোম্পানির মধ্যে আজ সোমবার (১৯ ডিসেম্বর) ফ্লোর প্রাইস ভেঙ্গেছে চার কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।আজ (সোমবার) ফ্লোর প্রাইস অতিক্রম করা চার কোম্পানি হলো- এপেক্স স্পিনিং, আজিজ পাইপস, বঙ্গজ এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।কোম্পানি ৪টির মধ্যে আজ এপেক্স স্পিনিংয়ের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৪ টাকা ৬০ পয়সা বা ৩.৫১ শতাংশ বেড়ে ১৩৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১৩০ টাকা ৯০ পয়সায়।আজিজ পাইপের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৮ টাকা ৫০ পয়সা বা ১.৬৭ শতাংশ বেড়ে ৮ টাকা ৮৮ পয়সায় লেনদেন হয়েছে। দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইস ৯৫ টাকা ৭০ পয়সায় আটকে ছিল।বঙ্গজের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৩ টাকা ৮০ পয়সা বা ২.৯৮ শতাংশ বেড়ে ১৩১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১২৭ টাকা ৭০ পয়সায়।জিকিউ বল পেনের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৪০ পয়সা বা ০.৩৯ শতাংশ বেড়ে ১০৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ১০২ টাকা ৮০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play