Skip to content
Latest stories

Stock news

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৪ কোম্পানির শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ৭৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ২৫টি কোম্পানির।অন্যদিকে, অপরিবর্তিত ছিল ২০৭টি কোম্পানির শেয়ার। যেগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের।আজ ৪টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো-বিডি অটোকারস, বিডি ল্যাম্প, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ও সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকারসের দর বেড়েছে ৩ টাকা বা ২.৫৬ শতাংশ, বিডি ল্যাম্পের ৪ টাকা বা ১.৫৯ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ১০ পয়সা বা ০.৪১ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজের ২ টাকা ৭০ পয়সা বা ৫.১৫ শতাংশ।উল্লেখ্য, আজ ডিএসইতে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪-তে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play