Skip to content
Latest stories

Stock news

ফ্লোর প্রাইজের শেয়ার নিয়ে স্বস্তির আবাস

দেশের শেয়ারবাজারে দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইজ বেধে দেওয়ার পর থেকে টানা গত কয়েক মাস ফ্লোর প্রাইজে অবস্থান করছে ২০০ এর বেশি কোম্পানির শেয়ার। কিন্তু ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করার পর কোম্পানিগুলো শেয়ার ফ্লোর প্রাইজ ভেঙ্গে উপরের দিকে উঠতে শুরু করেছে। এতে করে ফ্লোর প্রাইজের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তির আবাস লক্ষ্য করা যাচ্ছে।জানা গেছে, গত দিনের তুলনায় আজ (০২ নভেম্বর) বুধবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কিছু কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইস থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে ফ্লোর প্রাইজে আটকে থাকা শেয়ারের সংখ্যা কমতে শুরু করেছে। এরই ফলে ফ্লোর প্রাইজের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গিয়েছে।যে সকল বিনিয়োগকারী ডিভিডেন্ডের আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন, সে সকল বিনিয়োগকারী এখন ভালো ডিভিডেন্ট ঘোষণা করেছে এমন কোম্পানির শেয়ার ফ্লোরে থাকলেও সে কোম্পানিতে বিনিয়োগ করছে। এতে করে দীর্ঘদিন ক্রেতা না থাকা অনেক কোম্পানি শেয়ারে এখন ক্রেতা মিলছে। যার কারণে এই সকল কোম্পানির শেয়ার ফ্লোর ভেঙ্গে উপরে দিকে উঠতে শুরু করেছে। আর এরই ফলে ফ্লোর প্রাইজ আটকে থাকা বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৮৮.৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৪৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৯.১৮ পয়েন্টে এবং দুই হাজার ২৪৪.১৫ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, শেয়ার দর কমেছে ৪১টির এবং ২১৬টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৭.৩৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, কমেছে ৩২টির আর ১৫৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play