Skip to content
Latest stories

Stock news

ফের দরপতনে ৫৪০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর আজ বুধবার (২৩ নভেম্বর) আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। ডিএসইতে সবকটি মূল্যসূচক কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩১৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২০ কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৬৩ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।ডিএসইতে মোট ৫৪০ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play