Skip to content
Latest stories

Stock news

ফের দর বাড়ার শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৫৮৪ বারে ১৩ লাখ ২৭ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৫১ শতাংশ।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, অ্যাপেক্স ফুডস, জেমিনি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, অ্যাপেক্স ফুটওয়্যার ও বিডি থাই ফুড লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play