Skip to content
Latest stories

Stock news

ফেব্রুয়ারিতে ঢাকায় আইওস্কোর সম্মেলন

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজধানী ঢাকায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্ল্যাটফরম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস(আইওস্কো) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি এবং ইউরোপিয়ান রিজিওনাল কমিটি অংশ নেবে।আইওস্কোর এ ক্যাটাগরির সদস্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।LankaBangla securites single pageবিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, আইওস্কোর ওই সম্মেলন দেশের জন্য আরও মর্যাদা বয়ে আনবে। আন্তর্জাতিক পুঁজিবাজারে আমাদের ভাবমূর্তি আরও উন্নত হবে।উল্লেখ, চলতি বছরের আগস্ট মাসে প্রফেসর শিবলী আইওস্কোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি-ই প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক এই ফোরামের এমন উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন।চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আইস্কোর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ঢাকায় আইওস্কোর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।উল্লেখ, ১৯৮১ সালে আইওস্কো প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫২। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন (Standard), মনিটরিং ইত্যাদি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play