Skip to content
Latest stories

Stock news

এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড লেনদেন

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের রেকর্ড লেনদেন হয়েছে। তালিকাভুক্তির পরে আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটিবি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানিটির মোট ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩২০টি শেয়ার বাজারে বিক্রি করতে হবে। ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে। কোম্পানিটিকে নির্ধারিত সময়ের মধ্যে আরও ৯৮ লাখ ৯৮ হাজার ৩২০টি শেয়ার বিক্রি করতে হবে।এরআগে গত ৪ঠা জানুয়ারি দুইটি ইনস্ট্রুমেন্ট নিয়ে যাত্রা শুরু করে এটিবি নামক ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্লাটফর্ম। দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ইক্যুইটি সিকিউরিটিজ হিসাবে এবং প্রাণ এগ্রো লিমিটেড আনসিকিউড গ্যারান্টেট বন্ড ডেট সিকিউরিটিজ হিসাবে এই বোর্ডে তালিকাভুক্ত হয়েছে।আজ এই নতুন এই বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শেয়ারের হাত বদল হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের। যার ৯২.৩১% শেয়ারের মালিক লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যেটি মূল বোর্ডে তালিকাভুক্ত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।এটিবির শর্ত অনুযায়ী এই কোম্পানির শেয়ার ৩০ কর্মদিবসের মধ্যে ১০% শেয়ার বাজারে ছাড়তে হবে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি ৩ লাখ ৩ হাজার ৩২০ টাকা এবং শেয়ার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৩৩২ টি। এই হিসাবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হাতে থাকা ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৪ টি শেয়ার বিক্রয় করতে হবে ১৪ ফেব্রুয়ারীর মধ্যে।আজ ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রয় করা হয় যার বাজার মূল্য ৩৬ কোটি ৪ লাখ টাকা এবং ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে।এই বোর্ডের নিয়ম অনুযায়ী, কোন বিনিয়োগকারী মুনাফা অর্জন করতে হলে শেয়ার ক্রয় করে ৩ মাস শেয়ার ধারণ করতে হবে অন্যথায় অর্জিত নিট মুনাফা বাজেয়াপ্ত করে ডিএসইর ইনভেস্টর প্রটেকশন ফান্ডে জমা দিবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ।সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ অনুযায়ী লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ০১ পয়সা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ৩১ পয়সা। এছাড়াও কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ইক্যুইটির পরিমাণ প্রায় ৫৩৮ কোটি ৪৫ লাখ টাকা।দীর্ঘ ২৫ বছর সুনামের সহিত শেয়ারবাজারে ব্রোকারেজ সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ট্রেডএক্সপ্রেস নামক নিজস্ব এ্যাপ দিয়ে দুই এক্সচেঞ্জেই লেনদেন করতে পারছে গ্রাহকগণ যা ইতোমধ্যে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। সারা দেশে প্রায় শতাধিক শাখা ও ডিজিটাল বুথ স্থাপনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে দেশের একমাত্র তালিকাভুক্ত স্টক-ব্রোকারেজ প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, গত ৪ঠা জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিবি প্লাটফর্মের উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) এর শেয়ারের মূল্য নির্ধারিত হয় ১৪ টাকা ৯০ পয়সা। প্রথম দুই কর্মদিবস দিবস ৪% হারে সার্কিট সীমা প্রযোজ্য হয়, ৩য় কর্মদিবসে নিয়ম অনুযায়ী লেনদেন বন্ধ ছিল এরপর থেকে প্রতিকর্মদিবস ৫% হারে সার্কিট ব্রেকার সীমা প্রযোজ্য হচ্ছে। এই বোর্ডের সকল তথ্যের জন্য আলাদা ওয়েবসাইট চালু করেছে স্টক এক্সচেঞ্জ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play