Skip to content
Latest stories

Stock news

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ জিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৪৩ পয়সা।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৭১ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ২৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play