Skip to content
Latest stories

Stock news

এসিআই লিমিটেডের নিট মুনাফা কমেছে ৭১%

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৪ শতাংশের বেশি। তবে বিভিন্ন ধরনের ব্যয়বৃদ্ধির চাপে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ৭১ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এসিআই লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ৫ হাজার ৭০৬ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৫৮১ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১ হাজার ১২৪ কোটি ৬৩ লাখ টাকা বা ২৪ দমমিক ৫৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ৪৩ কোটি ৪ লাখ টাকা বা ৭০ দশমিক ৫৯ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play