Skip to content
Latest stories

Stock news

এসিআই লিমিটেডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২৩ টাকা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪১.৯৮ টাকায়।শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play