Skip to content
Latest stories

Stock news

এস.এস স্টিলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ এবং বাকী ৮ শতাংশ বোনাস লভ্যাংশ সব শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।LankaBangla securites single pageডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩১ পয়সা।লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে যোগ দেওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play