Skip to content
Latest stories

Stock news

এসএমই মার্কেট সবার জন্য উন্মুক্ত নয় কেন, জানতে চায় হাইকোর্ট

শেয়ারবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই) প্লাটফর্মে সব বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত নয় কেন, জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মুল বাজারে ফ্লোর প্রাইস থাকলেও এসএমইতে তা কেন নেই, বিএসইসিকে এ বিষয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট।এসএমইতে বিনিয়োগসীমা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এবিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট।daraz-300x300এদিকে রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, এসএমই প্লাটফর্মে বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগসীমা বাধ্যতামূলক করে দেয় বিএসইসি। সবার জন্য এসএমইতে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করা ছাড়াও ফ্লোর প্রাইস আরোপের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্ট বেঞ্চে দায়ের করা রিট নম্বর: ১৩৭৪৯। রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল। রিটে অর্থসংবাদে প্রকাশিত ‘এসএমইতে দরপতন, পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা’ শিরোনামের সংবাদটি উপস্থাপন করা হয়েছে।জানা গেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর দুই স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওটিসি মার্কেট বাতিল করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওইদিন কমিশন সভায় ২৯ কোম্পানিকে তালিকাচ্যুত করে ৪১টি কোম্পানিকে এসএমই ও এটিবিতে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড) স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়। সেদিন প্রথমিকভাবে ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেন চালু করা হয়। বর্তমানে এসএমইতে তালিকাভুক্ত কোম্পানি ১৫টি। এর মধ্যে ১৩ প্রতিষ্ঠানের শেয়ার নিয়মিত লেনদেন হচ্ছে।Nogod-22-10-2022চলতি বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে শেয়ারবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।সুত্র মতে, এসএমইতে বিনিয়োগসীমা দিয়ে ব্যবসায় বাঁধাগ্রস্থ করে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।এদিকে লেনদেনের শুরুর দিকে এসএমই প্লাটফর্মের শেয়ারগুলোর দরবৃদ্ধি পেলেও পরবর্তীতে বেশিরভাগ শেয়ারের দাম অর্ধেকের নিচে নেমে আসে। এ নিয়ে গত ২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে অর্থসংবাদ। ‘এসএমইতে দরপতন, পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা’ শিরোনামে ওই সংবাদে এসএমই প্লাটফর্মের বিনিয়োগকারীদের আতঙ্কের বিষয়টি তুলে ধরা হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play