Skip to content
Latest stories

Stock news

এপেক্সের দুই কোম্পানির পর্ষদ সভা বিকেলে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেড ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে রোববার বিকেলে। কোম্পানি দুটির পর্ষদ সভা বেলা সাড়ে ৩টায় পৃথকভাবে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় কোম্পানি দুটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সায়। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সায়। অন্যদিকে, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স স্পিনিংয়ের ইপিএস হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫১ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play