Skip to content
Latest stories

Stock news

এপেক্স ওয়েভিংয়ের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে (১৫.৬২) টাকায়।লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play