Skip to content
Latest stories

Stock news

এনআরবিসি ব্যাংকের ইপিএস বেড়েছে ১৮%

চলতি ২০২২ হিসাব ছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ১৮ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ২৩ পয়সা বা ১৮ দশকি ৪০ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৫ টাকা ১ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশের পাশাপাশি সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এনআরবিসি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছর শেষে সমন্বিত এনএভিপিএস ছিল ১৩ টাকা ৩৩ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play