Skip to content
Latest stories

Stock news

এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ৭৮ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটি সমন্তিত শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ২ টাকা ১ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play