Skip to content
Latest stories

Stock news

এমজেএলবিডির পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।এর আগে কোম্পানিটি আগামী ৩১ জানুয়ারি, দুপুর ২টা ৩০ মিনিটে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ১১ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play