Skip to content
Latest stories

Stock news

এমজেএল বিডির ১১ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন।নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি প্রতিবছরে করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। যা শ্রমিকদের মাঝে বিতরন করতে হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এই ধরনের ফান্ড গঠন করেনি।এর মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে ১০ কোটি ৭৫ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে এমজেএল বিডি। যে কোম্পানিটি এ যাবত বা আগের বছরগুলোসহ ১০৯ কোটি ৪০ লাখ টাকার বেশি মুনাফা দেখিয়েছে।এই অতিরঞ্জিত মুনাফার মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের হিসাবে শেয়ারপ্রতি ০.৩৪ টাকা মুনাফা বেশি দেখানো হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমজেএল বিডির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৮.৪৮ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০৯ নভেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৮৮.৯০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play