Skip to content
Latest stories

Stock news

এমজেএল বাংলাদেশের ঋণমান ‘ট্রিপল এ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এমজেএল বাংলাদেশের সমন্বিত নিট আয় হয়েছে ৭৯৫ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬০ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ আয় বেড়েছে ২০ দশমিক ৩০ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৩২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১০ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৬৮ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play