Skip to content
Latest stories

Stock news

এমবি ফার্মার বোনাস বিতরণে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঘোষিত বোনাস প্রদানে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইবি)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এমবি ফার্মা ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি এমবি ফার্মার বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play