Skip to content
Latest stories

Stock news

একুশ স্টাবল রিটার্ন ফান্ড’র খসড়া প্রসপেক্টাস অনুমোদন

একুশ স্টাবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বুধবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।তিনি জনান, ফান্ডটির লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা একুশ ওয়েল্থ ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে একুশ ওয়েল্থ ম্যানেমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play