Skip to content
Latest stories

Stock news

একটু একটু করে আগানোর চেষ্টা শেয়ারবাজারের

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে খারাপ যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি। এরই আলোকে বাংলাদেশের অর্থনীতিতেও যাচ্ছে খারাপ সময়। যেহেতু শেয়ারবাজার অর্থনীতির অন্যতম একটি পাঠ। তাই শেয়ারবাজারেরও যাচ্ছে খুবই খারাপ সময়। যার কারণে শেয়ারবাজারে বড় পতন হতে থাকায় নিয়ন্ত্রক সংস্থা শেয়ার দরের উপর ফ্লোর প্রাইস বেধে দিয়েছে।ফ্লোর প্রাইস বেধে দেওয়ার কারণে শেয়ারবাজারের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানিরই শেয়ারদর ক্রমাগত ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে। যার কারণে কোম্পানিগুলোর শেয়ারদর কমতে না পারলেও ক্রেতা না থাকায় লেনদেন নেমেছে একেবারে তলানিতে। যার কারণে শেয়ারবাজারে লেনদেন কমে কমে একের পর এক রেকর্ড হয়েছে।কিন্তু সেই রেকর্ড করা কম লেনদেন থেকে ক্রমাগত লেনদেন বাড়তে শুরু করেছে। গেলো সপ্তাহে চার দিনই বেড়েছিল ডিএসইর লেনদেনের পরিমাণ। সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন কমলেও আজ রোববার ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। যা একটু একটু করে শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আর একটু একটু করে লেনদেনের বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।কারণ লেনদেন বাড়লে বিনিয়োগকারীরা নিজেদের শেয়ার বিক্রি করেত পারবে। আর শেয়ার বিক্রি করে আবারও নতুন করে অন্য শেয়ারে বিনিয়োগ করতে পারবে। এতে করে ফ্লোরে আটকে থাকা কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা বৃদ্ধি পাবে। এতে করে কোম্পানিগুলোর শেয়ারদর ফ্লোর প্রাইস অতিক্রম করতে পারবে। যা ক্রমাগত শেয়ারবাজারকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।রোববারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play