Skip to content
Latest stories

Stock news

এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের সমাপনি ঘোষণা

প্লেসমেন্ট এজেন্ট হিসাবে এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের সমাপনি ঘোষণা করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।সোমবার (১২ সেপ্টেম্বর) এক্সিম ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের সমাপনী অনুষ্ঠান ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর।এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) মার্চেন্ট ব্যাঙ্কিং খাতে অন্যতম নেতৃস্থানীয় এবং নবীন প্রতিষ্ঠান। ইউসিবিআইএল একমাত্র বিনিয়োগ ব্যাংক যেটি আজ পর্যন্ত করা সমস্ত পারপেচুয়াল বন্ডের জন্য তহবিল সরবরাহ করতে সক্ষম হয়েছে। একটি প্লেসমেন্ট এজেন্ট হিসেবে, এক্সিম ব্যাংক পারপেচুয়াল বন্ড ছিল ইউসিবিআইএলের জন্য আরেকটি মাইলফলক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play