Skip to content
Latest stories

Stock news

এক নজরে ছয় কোম্পানির ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ হোটেল, তিতাস গ্যাস, ইন্ট্রাকো এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড।বাংলা‌দেশ সাবমে‌রিন ক‌্যাবলস: কোম্পা‌নিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাক‌া ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১১ টাকা ৫৭ পয়সা ।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৬ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৩ ডি‌সেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ ন‌ভেম্বর ২০২২।দেশবন্ধু পলিমার: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা প্রাপ্য হবেন।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ২১ পয়সা।আগামী ১৪ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২২।সী পার্ল: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাক‌া ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬১ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডি‌সেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ন‌ভেম্বর ২০২২।তিতাস গ্যাস: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাক‌া ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ১৬ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডি‌সেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৩ ন‌ভেম্বর ২০২২।ইন্ট্রাকো: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাক‌া ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮১ পয়সা ।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮১ পয়সা।কোম্পানির বার্ষিক সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।ডেসকো: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জানুয়ারি ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ন‌ভেম্বর ২০২২।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play