Skip to content
Latest stories

Stock news

এক চতুর্থাংশ লেনদেন বিমা খাতের দখলে

আজ বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ২.৮৫ পয়েন্ট। কিন্তু সূচক বৃদ্ধির তুলনায় লেনদেন কমেছে তার চেয়ে বেশি। আজ লেনদেন কমেছে প্রায় ২২৯ কোটি টাকার বেশি। লেনদেনের পতনেও বিমা খাতের দখলে রয়ে গেল এক তৃতীয়াংশ লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে বিমা খাত।আজ বিমা খাতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৬৬ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২৬.৪২ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের সপ্তম স্থানটি দখল করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৩৫৪টি। যার বাজার মূল্য ১৫ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪০ পয়সা বা ০.৪৩ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের নবম স্থানটি দখল করেছে সোনালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ লাখ ৯৭ হাজার ৬৯৫টি। যার বাজার মূল্য ১২ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ২.৭১ শতাংশ।এছাড়া, আজ বিমা খাতে দর বৃদ্ধিতে এগিয়ে ছিল প্রগতি লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৫.২৪ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৩.৬৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ৮০ পয়সা বা ২.৬৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ২ টাকা বা ২.৩৩ শতাংশ। সান লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ২.৩১ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.২৮ শতাংশ।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৭.৭৭ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play