Skip to content
Latest stories

Stock news

এইচ আর টেক্সটাইলের আয় বেড়েছে ৬৯%

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬১ পয়সা তবে রেস্টেটেড ছিল ৫৮ পয়সা। ফলে প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৬৯%একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play