Skip to content
Latest stories

Stock news

এ’গ্রুপের ছয় কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ছয় কোম্পানি। যে কারণে গত সপ্তাহে ছয় কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া ছয় কোম্পানির মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার, সামিট অ্যালায়েন্স, সিনো বাংলা এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।এই ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ টাকা ৩০ পয়সা বা ২৮.৯৫ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৪ টাকা ২০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ টাকায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৮০ পয়সা বা ২৮.০৩ শতাংশ।সপ্তাহের শুরুতে এপেক্স ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২১৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫৯ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৪ টাকা ৩০ পয়সা বা ২০.৬১ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ১৬.৮২ শতাংশ।সপ্তাহের শুরুতে সিনো বাংলার শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ৬০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯০ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ১৬.৪৯ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে বসুন্ধরা পেপার মিলসের শেয়ার লেনদেন হয়েছে ১০৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৭ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ১০.৬০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play