Skip to content
Latest stories

Stock news

এ’গ্রুপের চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে চার কোম্পানি। যে কারণে গত সপ্তাহে চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া ছয় কোম্পানির মধ্যে রয়েছে মুন্নু এগ্রো, আমরা নেটওয়ার্ক, ই-জেনারেশন এবং মুন্নু সিরামিকস লিমিটেড।এই চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে মুন্নু এগ্রো অ্যন্ড জেনারেল মেশিনারীজ লিমিটেড। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২০ টাকা ২০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬৬ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ৩০ পয়সা বা ৮.৯০ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকা ৯০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ টাকা ৪০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৭.১৬ শতাংশ।সপ্তাহের শুরুতে ই-জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ৬০ টাকা ৪০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৭.১২ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে মুন্নু সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ১০৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১০ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৫.৯৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play