Skip to content
Latest stories

Stock news

এডিএন টেলিকমের শেয়ারদর বেড়েছে ১৯ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর বৃদ্ধি নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে এডিএন টেলিকমের শেয়ারদর ছিল ১১৬ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ২১ দশমিক ১৩ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এডিএন টেলিকমের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে এককভাবে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এককভাবে যা ছিল ৬০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সায়। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ২৭ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এডিএন টেলিকম।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play