Skip to content
Latest stories

Stock news

এ’ গ্রুপের চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে চার কোম্পানি। যে কারণে গত সপ্তাহে চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া চার কোম্পানির মধ্যে রয়েছে পেপার প্রসেস, মুন্নু এগ্রো, আমরা নেটওয়ার্ক এবং বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।এই চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৮৭ টাকা ১০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৫ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ টাকা ৬০ পয়সা বা ১৫.২৯ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারীজের শেয়ার লেনদেন হয়েছে ৫৮৪ টাকায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭০ টাকা ২০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৬ টাকা ২০ পয়সা বা ১৪.৭৬ শতাংশ।সপ্তাহের শুরুতে আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ১৪.৪৪ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৭১ টাকা ৫০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ টাকা ৮০ পয়সা বা ১০.৬১ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play