Skip to content
Latest stories

Stock news

এ বছর আইসিবির মুনাফা হবে অনেক বেশি

: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমরা মাঝেমধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃপক্ষকে ফোন করে বাজার স্থিতিশীল রাখার জন্য রাগারাগি করি। এটা করা আইসিবির দায়িত্ব। তবে উনারা এখন খুব ভালো করতেছে। এই প্রতিষ্ঠানটি সাড়ে ৪ হাজার কোটি টাকার জটিলতায় ছিল। তবে বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন ও ড. মিজানুর রহমানের মিষ্টি কথা হোক বা কটু কথা বা যেভাবেই হোক, এখন আইসিবি মুনাফায় চলে এসেছে। এ বছর (২০২১-২২ অর্থবছর) অনেক বেশি মুনাফা হবে। আগের বছরের ১১৫ কোটি টাকার মুনাফা এ বছর ১৫০ কোটি থেকে বেশি হবে।‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’র লেনদেন শুরু উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড- বলরুমে আয়োজিত ‘রিং দ্যা বেল’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এই ‘ঘন্টা বাজানো’র মাধ্যমে বুধবার থেকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিউচুয়াল ফান্ডটির লেনদেন শুরুর ঘোষণা দেয়া হয়।আগামী দিনগুলোতে মিউচুয়াল ফান্ডে এফডিআর’র বিকল্প হবে এমন মন্তব্য করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচুয়াল ফান্ডে এখন বিনিয়োগের সময়।তিনি বলেন, মিউচুয়াল ফান্ড মার্কেটকে স্টাবিলাইজ করার জন্য, মার্কেটকে সাসটেনেবল গ্রোথ দেওয়ার জন্য অনেক সহায়তা করে। সে কারণে আমাদের নজর মিউচুয়াল ফান্ডের দিকে অনেক বেশি।শিবলী বলেন, সামনে আমাদের শরিয়াহ বেজ কিছু মিউচুয়াল ফান্ড আসবে। যেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা বিনিয়োগ করতে পারবেন।তিনি বলেন, মিউচুয়াল ফান্ডগুলো এখন ভালো লভ্যাংশ দিচ্ছে। এখন শুধু দরকার মানুষের আস্থা। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে মিউচুয়াল ফান্ড হবে এফডিআর’র বিকল্প।তিনি আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান জানিয়েছেন আমরা যখন আসি তখন বাজারের সাইজ (বাজার মূলধন) তিন, সাড়ে তিন লাখ কোটি টাকা ছিলো। এখন সেটা ৫ লাখ কোটি টাকার ঘরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি সিডিবিএল’র সঙ্গে ঠিকমতো কাজ করতে পারে তাহলে সেটা ৮ লাখ কোটি টাকায় চলে যাবে।অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে বিনিয়োগকারীদের ৭০ লাখ ৫১ হাজার ৭০২ টাকা সমমূল্যের অমীমাংসিত দাবি নিষ্পত্তি করা হয়।এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৭ বছরের লভ‍্যাংশ পেয়েছেন শহীদ জননী জাহানারা ইমামের পরিবার। তার ছোট ছেলে সাইফ ইমামের পক্ষে একজন প্রতিনিধি লভ্যাংশ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকার চেক বিএসইসি চেয়ারম্যানের কাছ থেকে গ্রহণ করেন।অনুষ্ঠানে জানানো হয় ১৯৯৩ সালে ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করেন জাহানারা ইমাম। ২০১৯ সাল পর্যন্ত তার লভ্যাংশের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমান এবং ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play