Skip to content
Latest stories

Stock news

দ্বিতীয় দফায় এবি ব্যাংক বন্ডে আবেদনের সময় বাড়ল

এবি ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ডে আবেদনের সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটিতে আবেদনের সময় বাড়িয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ৬০০ কোটি টাকার বন্ডটিতে আবেদনের সময় চলতি বছরের ৩০ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে থেকে ব্যাংকটি পাবলিক অফারের মাধ্যমে ৬০ কোটি টাকা তুলবে।বন্ডটি ট্রান্সফারেবল, আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিজেন্ট কভার্টেবল পারপেচ্যুয়াল বন্ড।প্রসঙ্গত, বন্ডটি প্রথম দফায় ২২ আগস্ট পরযন্ত আবেদনের সময় বাড়িয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play