Skip to content
Latest stories

Stock news

দুই শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির রেকর্ড ডেট এগিয়ে এসেছে। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই দুই কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত যার কাছে শেয়ার দুটি থাকবে, সেই ডিভিডেন্ড ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে। দুই কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ণ হাউজিং এবং এডিএন টেলিকম লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে ইস্টার্ণ হাউজিং লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।এডিএন টেলিকমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play