Skip to content
Latest stories

Stock news

দুই প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে রয়েছে তাল্লু স্পিনিং মিলস এবং এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই দুই প্রতিষ্ঠানের মধ্যে তাল্লু স্পিনিং মিলসের বোর্ড সভা আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির সভা আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটির ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।উল্লেখ্য, আগের বছর ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play