Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই জন্য কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানি দুটির মধ্যে রয়েছে আলহ্বাজ টেক্সটাইল এবং এডিএন টেলিকম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।সূত্রমতে, কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুটির কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।আলহ্বাজ টেক্সটাইল: গত ০৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা। আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ টাকা ৪০ পয়সা বা ৩১.২৯ শতাংশ।এডিএন টেলিকম: গত ০২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৪ টাকা ৯০ পয়সায়। আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৬৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬১ টাকা ৬০ পয়সা বা ৫৮.৭২ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play