Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানির অস্বাভাবিক দর, ডিএসইর সতর্কবার্তা জারি

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি সাতটির কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনে করেছে, বিনা কারণে কোম্পানি দুইটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। যে কারণে কোম্পানি দুইটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি।কোম্পানি দুইটির মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার এবং বিডি থাই ফুডস লিমিটেড।জানা গেছে, গত ২৮ আগস্ট শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা। আর ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯৩ টাকা ১০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৭০ পয়সা বা ৩৬.১১ শতাংশ বেড়েছে।গত ২৮ আগস্ট বিডি থাই ফুডরে শেয়ারের দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সায়। আর ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৯ টাকা ৬০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৪৩.৭৬ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play