Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানির ৭৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ৭৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএসইসির ৮৪৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে প্রিমিয়ার ব্যাংকের ৬০০ কোটি টাকার এবং আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে।এর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল, আনসিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কূপন রেট ৭% থেকে ৯% এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬০ লাখ টাকা। উল্লেখ্য এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রিমিয়ার ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন (ডিবিএইচ) এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ বন্ড এ তালিকাভুক্ত হবে।সভায় আইপিডিসি ফাইন্যান্সের ছয় বছর মেয়াদী ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কূপন রেট ৭.৫০% থেকে ১০% এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্টানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্স এর টায়ার II ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play